বন দফতরে চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ বন দফতরের ভুয়ো মেল বানিয়ে সেখান থেকে নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগে দু'জনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, অমিত সেন। তার বাড়ি পুরুলিয়ার সাত নম্বর ওয়ার্ড এলাকায়। আদতে সে ভাড়া গাড়ির মালিক। তার সঙ্গীর নাম রাজা চট্টোপাধ্যায়। তার বাড়ী পুরুলিয়া শহরের নিমট্যাড় এলাকায়। বুধবার তাদেরকে পুরুলিয়া আদালতে তোলা হলে তাদের ছ' দিনের পুলিশ হেফাজত হয় l
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃত ব্যক্তি মাঝে মধ্যেই অযোধ্যা পাহাড়ে যেতেন। সেখানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে খবর করার অভিনয় করতেন। অভিযোগ, ২০২০ সালে অযোধ্যা হিলটপের অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ করেন lতাকে বনদফতরের চাকরির টোপ দিয়ে তার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ l পুরুলিয়া শহরের নিমটাড় এলাকার বাসিন্দা ধৃত রাজা চট্টোপাধ্যায়ের সাথে অপুর্বকে দেখা করতে ব লে তিনি। সেখান থেকে তাকে নিয়োগ পত্র দিয়ে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা রেঞ্জ কার্যালয়ে কাজে যোগ দিতে বলা হয় বলে অভিযোগ। সেই নিয়োগ পত্রে হাতে নিয়ে সেই রেঞ্জে গেলে অপুর্ব কে ফিরিয়ে দেওয়া হয়। টাকা এক মাস সেখানে থেকে ২০২০ সালের ডিসেম্বর মাস তিনি বাড়ী ফিরে আসেন।
বাড়ীতে ফিরে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে অপুর্ব। কিন্তু মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করেতে পারেননি তিনি। অন্যদিকে ওই নিয়োগ পত্র নিয়ে মেদনীপুর বনদফতর পদক্ষেপ গ্রহন করে। ওই নিয়োগ পত্র পুরুলিয়া ডিভিশনের তরফে উল্লেখ থাকায় বিস্তারিত জানতে চাওয়া হয় পুরুলিয়া বনবিভাগের কাছে। ওই চিঠির ভিক্তিতে পুরুলিয়া বনবিভাগের তরফে গত ৫ মে পুরুলিয়া জেলা পুলিশ সুপারকে গোটা বিষয়টি জানানো হয়।
এই ঘটনায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-র ডিএসপিকে অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলেন জেলা পুলিশ সুপার। গত ৩০ জুলাই একটি রিপোর্ট দেন ডিএসপি এনফোর্সমেন্ট সমীর অধিকারী ওই রিপোর্টের ভিত্তিতে গত রবিবার পুরুলিয়া সদর থানার পুলিশ অমিত সেন, রাজা চট্টোপাধ্যায়ের নামে অভিযোগ করে। তাছাড়াও যিনি টাকা দিয়েছেন তার নামেও প্রতারণা ও জালিয়াতির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সুত্রে জানাগিয়েছে।

Post a Comment